শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামইরহাটে শেখ রাসেলের জন্মদিন পালন

জাহিদ হাসান: [২] নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উদ্যোগে ১৮ অক্টোবর বেলা ১১ টায় ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে ৫৭ তম জন্মদিনের কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন।

[৩] শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি ইনজামামুন হক সরকার শিমুলের সভাপতিত্বে ও সম্পাদক মাহবুব আলম বাপ্পী’র সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আমিনুর রহমান, যুবলীগ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কাউন্সিল মুক্তাদিরুল হক, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমারশীল, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা এহসান হোসেন প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়