শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ রাসেলের খুনিদের ফাঁসি কার্যকরের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

জাহাঙ্গীর লিটন: [২] বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শিশু রাসেলের ৫৬তম জম্ম বার্ষিকী উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে আমরা ক’জন মুজিব সেনার ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

[৩] সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ বিশেষ এ মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা এ এফ জসীম উদ্দিন আহমদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা বাবু, আবু তালেব হালান, মোফাচ্ছের হোসেন চুন্নু, লক্ষ্মীপুর বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন আজিম, বর্তমান সভাপতি ফাহাদ বিন মাহি, শাকিল কাজী প্রমুখ। মানববন্ধনে বিপুল সংখ্যক নারীরাও অংশ নেন।

[৪] বক্তারা তাদের বক্তব্যে শিশু রাসেলের খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা এবং ৭৫ এর হত্যাকান্ডের পরিকল্পনাকারী, সুবিধাভোগীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়