শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুসলিম পুরুষেরা ভালো প্রেম করে: স্বরা ভাস্কর

হ্যাপি আক্তার: [২] সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সরকারের অন্যায় নীতির বিরুদ্ধে মন্তব্য করার জন্য চর্চায় থাকা বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর আরো একবার শিরোনামে এসেছেন।  বি.বি নিউজ, ইন্ডিয়া র‌্যাগ

[৩] সম্প্রতি সে দেশে লাভ জি’হাদ নিয়ে চর্চা তুঙ্গে, এরমধ্যে স্বরা ভাস্কর কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের উদ্ভাবিত তথাকথিত লাভ জি’হাদকে সমর্থন করে এক টুইট করেছেন।

[৪] স্বরা ভাস্কর বলেছেন, মুসলিম ছেলেরা বেশি ভালো প্রেম করতে পারে যেটা কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা পারে না। বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর বলেছেন, মুসলিম পুরুষদের থেকে বেশি প্রেম পাওয়া যায়। উগ্রবাদী সং’ঘীদের দ্বারা এটা ভালো করে হয় না। তাই সংঘীরা আমাদের মুসলিম পুরুষদের সংস্পর্শে যেতে দিতে চায় না। স্বরা ভাস্করের এই টুইটের উপর বেশ বিতর্ক তৈরি হয়েছে।

[৫] সোশ্যাল মিডিয়ায় অনেকে অভিনেত্রীকে পাল্টা উত্তর দিয়েছেন। অনেকে বলেছেন, আপনাকে মুসলিম পুরুষের কাছে যেতে কে বাধা দিয়েছে? কেউ আবার স্বরা ভাস্করকে প্রশ্ন করেছেন আপনি কি করে এতকিছু উপলব্ধি করলেন?

[৬] একজন সোশ্যাল মিডিয়ায় ইউজার অভিনেত্রীকে ট্যাগ করে বলেন, এগুলো আপনি ভালো বলতে পারেন, অনেক ঘটনা আছে তো। আপনি তো আবার আত্মনির্ভর। আরেক নেটিজন বলেছেন, আপনি আপনার মানসিকতা আগে ঠিক করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়