শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৪:২৮ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রোতোনের কাছে জুভেন্টাসের হোঁচট

স্পোর্টস ডেস্ক : [২] নবাগত ক্রোতোনের বিপক্ষে পয়েন্ট হারালো সেরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস।

[৩] প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লিগ ম্যাচে অনেকটা সময় এক জন কম নিয়ে খেলে ১-১ ড্র করেছে তারা। শিরোপা ধরে রাখার অভিযানে চার ম্যাচে দ্বিতীয়বার পয়েন্ট হারাল তুরিনের দলটি।

[৪] ম্যাচের দ্বাদশ মিনিটে নাইজেরিয়ার ফরোয়ার্ড নুয়ানকুর সফল স্পট কিকে এগিয়ে যায় ক্রোতোনে। ডি-বক্সে জুভেন্টাস ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি মিডফিল্ডার আর্কাদিউস রেকাকে ফাউল করলে পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা। ২১তম মিনিটে সমতা টানেন আলভারো মোরাতা। ফেদেরিকো চিয়েসার পাস পেয়ে কাছ থেকে ঠিকানা খুঁজে নেন গত সেপ্টেম্বরে আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে জুভেন্টাসে ফেরা এই ফরোয়ার্ড।

[৫] চার ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে জুভেন্টাস। দারুণ পথচলায় শীর্ষস্থান ধরে রেখেছে এসি মিলান। জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ইন্টার মিলানকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। - ইয়াহু স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়