শিরোনাম
◈ ঢাকা-১৭ আসনের যে ৩ কেন্দ্রে হেরেছেন তারেক রহমান ◈ পঞ্চগড়-১ আসনে সারজিসকে পেছনে ফেলে এগিয়ে নওশাদ জমির ◈ হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা ◈ নিজ কেন্দ্রে হেরেছেন জামায়াত আমির ◈ ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির আসাদুজ্জামান ◈ রংপুর–৪ আসনের প্রাথমিক ফলে বিএনপির এমদাদুলকে পেছনে ফেলে এগিয়ে আখতার হোসেন ◈ প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে সালাহউদ্দিন আহমদ ◈ কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর বড় জয়ের আভাস ◈ ঢাকা-৯–এর দুই কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষের হাবিবুর, তৃতীয় অবস্থানে তাসনিম জারা ◈ জামায়াত প্রার্থীকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে কোভিড শনাক্ত রোগী ৪ কোটি ছুঁইছুঁই 

ওয়ালি উল্লাহ: [২] নভেল করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা ৪ কোটির কাছে চলে এসেছে। আন্তর্জাতিক জরিপকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ৩ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৩২৫ জন শনাক্ত হয়েছেন।

[৩] রোগটি থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৮৪ হাজার ৭৮৭ জন। মারা গেছেন ১১ লাখ ১৪ হাজার ৬১১ জন। আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৮৩ লাখ ৪২ হাজার ৬৫৬ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ২৪ হাজার ২৮২ জন। সুস্থ ৫৪ লাখ ৩২ হাজার ১৯২ জন।

[৪] ভারতে ১ লাখ ১৪ হাজার ৬৪ জনের প্রাণ গেছে নতুন এই রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৭৪ লাখ ৯২ হাজার ৭২৭ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬৫ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।

[৫] ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ৬৯০ জনের প্রাণ গেছে নতুন রোগে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৫২ লাখ ২৪ হাজার ৩৬২ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৩৫ হাজার ৩১৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়