শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৪

আব্দুল্লাহ আল আমীন : [২] ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে (৩৪) কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যানসহ চারজনকে করেছে পুলিশ। যমুনা, একাত্তর, সময়টিভি

[৩] রোববার (১৮ অক্টোবর) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গৌরীপুর থানা পুলিশ জানিয়েছে, শুভ্রর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গৌরীপুর উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ও ময়লাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। রিয়াদকে শম্ভুগঞ্জে তার আত্মীয় বাড়ি থেকে এবং বাকি তিন জনকে ময়লাকান্দা ইউনিয়নের কাওরাইদ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বাকি তিন জনের নাম পরিচয় জানাতে রাজি হয়নি পুলিশ।

[৪] এদিকে, শুভ্রর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

[৫] শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় নিজ চেম্বারের সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শুভকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৬] পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলা সদরের পান মহালে চায়ের দোকানে মাসুদুর রহমান শুভ্র সহযোগীদের নিয়ে চা খাচ্ছিলেন। এ সময় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রিয়াদের নেতৃত্বে দুইটি সিএনজি দিয়ে ৮-১০ সন্ত্রাসী এসে তার উপর হামলা চালায়। এ সময় শুভ্রকে এলোপাতারি কুপিয়ে গুরুতর যখম করে দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

[৭] ময়মনসিংহ মেডিকেলের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. অশেষ কুমার রায় জানান, তাকে ক্রিটিকাল অবস্থায় ইমার্জেন্সিতে আনা হয়। ওয়ার্ডে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৮] গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরির্দশন করেন। এ ঘটনায় গৌরীপুর পৌর শহর জুড়ে উত্তেজনা বিরাজ করলে। পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

[৯] এদিকে শুভ্র গৌরীপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করায় দলীয় প্রতিপক্ষের সহায়তায় বিএনপি নেতা রিয়াদের নেতৃত্বে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নেতাকর্মী ও স্বজনদের। সম্পাদনা: জেরিন আহমেদ, হ্যাপি

  • সর্বশেষ