শিরোনাম
◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ‘গণচাঁদা’ চাইলেন নুর

ডেস্ক রিপোর্ট: গণমানুষের অধিকার আদায়ের কথা বলে নতুন রাজনৈতিক দলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে গণচাঁদা চেয়েছে নুর-রাশেদরা। বিষয়টি রাজনীতিতে এক সময় ইতিবাচক হিসেবে দেখা হলেও এখন তা বেশির ভাগ ক্ষেত্রেই দলের নেতারা ব্যক্তিগত সুবিধায় কাজে লাগায় বলে দাবি করেছেন শিক্ষক ও রাজনীতিকরা।

তারা বলছেন, ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং নম্বরগুলো ব্যক্তিগত নামে হওয়ায় তা আরো সন্দেহের সৃষ্টি করেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের দুই নেতা রাশেদ খান ও ফারুক হোসেনের ফেসবুক একাউন্ট থেকে গণচাঁদা চেয়ে একটি স্ট্যাটাস ও লিফলেট প্রকাশ করা হয়।


সেখানে তারা তাদের নতুন রাজনৈতিক দল পরিচালনার জন্য সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়ে ৮টি মোবাইল ব্যাংকিং নম্বর ও একটি ব্যাক্তি নামে ব্যাংক একাউন্ট নম্বর প্রকাশ করেন।

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এটি নুর-রাশেদদের পকেট ভারী করার কৌশল ছাড়া কিছুই না।

একজন শিক্ষার্থী বলেন, সাধারণ জনগণের কাছ থেকে টাকা নেয়া অবশ্যই কোনো উদ্দেশ্য তার আছে।

আরেকজন বলেন, এভাবে তিনি জনগণের কাছ থেকে টাকা নিতে পারেন না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতিকরা বলছেন, অনেক সংগঠনই চাঁদা তুলে দল পরিচালনা করে থাকে। তবে সেখানে আর্থিক সব কার্যক্রম চলে সংগঠনের নিজস্ব একাউন্টে।

সিপিবি সম্পাদক বলেন, একটা সংগঠনের আর্থিক স্বচ্ছতা থাকতে হলে অবশ্যই ব্যাংকের নামে সংগঠিত হতে হবে। এটা কোনো মানুষের নামে নয়, সংগঠনের নামে হবে।

সাধারণ মানুষকেও এসব বিষয়ে আবেগপ্রবণ না হয়ে বিচার বিশ্লেষণ করার তাগিদ দিয়েছেন তারা।সময় নিউজ

  • সর্বশেষ