শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীনগরে ফেন্সীডিল সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

মোঃ রেজাউল করিম রয়েল: [২] শ্রীনগরে ৭৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে শ্রীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাকবাংলো মার্কেটের পূর্ব পাশে ফেন্সিডিলের চালান হাত বদল করার সময় আটপাড়া গ্রামের কামাল শেখকে হাতে নাতে ধরে ফেলে।

[৩] শ্রীনগর থানার এসআই সাদেক জানান, এ সময় বেজগাঁও গ্রামের মহিউদ্দিন মানিক নামে আরেক মাদক ব্যবসায়ী মার্কেটের ছাদ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। আটককৃত কামাল উপজেলার পশ্চিম আটপাড়া গ্রামের মৃত শেখ ইউসুফ আলীর ছেলে। কামাল এর আগে ফেন্সিডিল নিয়ে গ্রেপ্তার হওয়া মামুনের চাচা।

[৪] এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকারবারি কামালের জবানবন্দি অনুযায়ী মহিউদ্দিন মানিকসহ বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়