শিরোনাম
◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ ◈ ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত ◈ আজান দিলেই মসজিদে আসে সাপ, শেষ হওয়ার পরপরই আবার অদৃশ্য হয়ে যায়, আরও নানা রহস্য! ◈ ঈদ উপলক্ষে যে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন ◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৪:৩৮ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে ধর্ষণ ও নির্যাতন বন্ধে বিট পুলিশিং মিছিল

খাদেমুল মোরসালিন: [২] নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে নারী ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জ উপজেলায় মিছিল ও সমাবেশ করেছে পুলিশ।

[৩] শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বিট পুলিশের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর ইউনিয়ন পরিষদের হল রুমে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

[৪] প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম,ইউপি সচিব এনামুল হক,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ব্যবস্থাপক পিকিং চাম্বু গং,প্রোগ্রাম অফিসার সানজিদা আনছারী,শ্যামল মন্ডল,আমজাদ হোসেন,সিস্টেম সাপোর্ট অফিসার মনিদিও ও সাব-ইন্সপেক্টর আক্কেল আলী প্রমূখ।

[৫] বক্তারা বলেন,নারীর প্রতি সহিংসতা নয়,তাদের প্রতি ভালবাসা তৈরী করুন। সরকারকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন,ধর্ষনের শাস্তি মৃত্যু দন্ড এ আইন করায় অপরাধীরা সতর্ক হবে। দেশে আর কোন মা বোন নির্যাতন হোক সেটা কোনও বিবেকবান মানুষের কাম্য হতে পারে না। আজকে যে নারী নির্যাতন ও ধর্ষন হচ্ছে সে কারো না কারো মা,বোন।

[৬] আজ প্রত্যেক মানুষকে দায়িত্ব নিতে হবে যেন রাতের আধারেও মেয়েরা রাস্তা দিয়ে চলাফেরা করতে কেউ কোন ভাবে বিরক্ত করতে না পারে। আর কেউ যদি কেউ কোন নারীকে বিরক্ত করে তাকে এক চুল পরিমান অপরাধ ছাড় দেয়া হবে না। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়