শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৪:০৭ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের অভয়নগরে যুবককে গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি: [২] যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে আল মামুন (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ওই গ্রামের খবির উদ্দিনের বাড়ির পাশে আল মামুনকে গুলি করা হয়। মামুন শুভরাড়া গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে।

[৩] যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম জানিয়েছেন, একই গ্রামের গফুর ফকিরের ছেলে রিপন ফকির (৩০) ও সুবিদ আলীর ছেলে বিল্লালের (২২) সাথে পূর্ব শত্রুতা ছিলো আল মামুনের। শনিবার বিকেল ৫টার দিকে আল মামুন গ্রামের খবির উদ্দিনের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন।

[৪] সে সময় রিপন ও বিল্লাল তাকে লক্ষ্য করে তিনটি গুলি করে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন গুরুতর আল মামুনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে আল মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সন্ধ্যা ৭টার দিকে মামুনের মৃত্যু হয়।

[৫] পুলিশ জানিয়েছেন, অপরাধী দুইজনকে আটকের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়