শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্মীয় উত্তেজনা তৈরির চেষ্টা করছেন কঙ্গনা, এফআইআর-এর নির্দেশ আদালতের!

মুসফিরাহ হাবীব: [২] ধর্মীয় উত্তেজনা ছড়ানোর অভিযোগে বলিউড কুইন কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের একটি আদালত। বলিউডের একজন কাস্টিং ডিরেক্টর তথা ফিটনেস ট্রেনারের করা মামলার ভিত্তিতে এই নির্দেশ দেয় আদালত।

[৩] ওই ডি অভিযোগ, ‘বলিউড ইন্ডাস্ট্রিকে ক্রমাগত অপমান করে চলেছেন কঙ্গনা। সেইসঙ্গে সাধারণ মানুষের মনে দুটি ধর্মের বিভাজন টেনে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করছেন। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে এ ধরনের উত্তেজনাকর মন্তব্য করছেন নায়িকা।’

[৪] শনিবার মুম্বইয়ের বান্দ্রা ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন কোর্ট পুলিশকে কঙ্গনা ও তার বোনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। সাম্প্রদায়িক অন্তোষ ও ঘৃণা ছড়ানোর চেষ্টা চালাচ্ছেন কঙ্গনা ও রঙ্গোলি, এই অভিযোগ এনে ফিটনেস ট্রেনার মুন্নাওয়ার্লি সৈয়দ মামলা করেছিলেন আদালতে।

[৫] মুন্নাওয়ার্লি সৈয়দ বিশেষভাবে কঙ্গনার সেই ট্যুইটারের উপর জোর দিয়েছেন যেখানে নায়িকা মুম্বইয়ের তুলনা টেনেছেন পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে। তার দাবি, কঙ্গনার এই ধরনের মন্তব্যের পিছনে আসল উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখার দরকার আছে। তাছাড়া, কৃষকদের সম্পর্কে আপত্তিকর ট্যুইটের অভিযোগেও কঙ্গনার বিরুদ্ধে গত ৯ অক্টোবর এফআইআর দায়ের করতে পুলিশকে নির্দেশ দিয়েছিল আদালত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়