শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমার দেখা সবচেয়ে দুর্বল চরিত্রের ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প: হোয়াইট হাউজের সাবেক চিফ অব স্টাফ

আসিফুজ্জামান পৃথিল: [২] অবসরপ্রাপ্ত মেরিন জেনারেল জন কেলি তার বন্ধুদের এই কথা বলেছেন।সম্প্রতি বলেন, ‘তার অসততার গভীরতা আমার জন্য বেদনাদায়ক ছিলো। সকল সম্পর্কের প্রতিই তিনি অসৎ। এটা আমাকে যে কোনও কিছুর চেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমি আমার জীবনে এতোটা দুর্বল চরিত্রের কারও সঙ্গে আগে পরিচিত হই নি।’ সিএনএন

[৩] এই আলোচনার কথা ফাঁস করেছে মার্কিন টেলিভিশন সিএনএন। তারা একটি নতুন অনুষ্ঠানও শুরু করেছে। নাম, দ্য ইনসাইডারস: আ অয়ার্নিং ফ্রম ফরমার ট্রাম্প অফিশিয়ালস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, সাবেক স্বাস্থ্য ও মানবসেবা বিজ্ঞানী রিক ব্রাইট এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সাবেক জেনারেল কনসাল জন মিনটিক। এই অনুষ্ঠানে উপস্থিতরা ট্রাম্প কেনো পরবর্তী প্রেসিডেন্সির জন্য ফিট নন সে ব্যাখ্যা দেন।

[৪] করোনাভাইরাস অতিমহামারীর ব্যাপারে জানার পরও শুধু জাত্যাভিমান জনিত কারণে ট্রাম্প একে অবহেলা করেছেন বলেও মত দেন তার সাবেক কর্মকর্তারা। তারা মনে করেন, এভাবে নিজের কথিত মর্যাদা ও জেদ রক্ষার নামে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের উপর একর পর এক ভুল ও বিদ্ধংসী সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়