শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬৭ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করছে যুক্তরাষ্ট্র

লিহান লিমা: [২] শুক্রবার এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, আগামী ৮ ডিসেম্বর ইন্ডিয়ানার টেরে হাউতে কারাগারে বিষাক্ত ইনজেকশন পুশ করে লিসা মন্টগোমারি নামে ওই আসামির মৃত্যু কার্যকর করা হবে। ডেইলি মেইল

[৩] ২০০৪ সালে মিসৌরিতে ববি জো স্টিনেট (২৩) নামের এক অন্তসত্ত্বা নারীকে শ্বাসরোধে হত্যার পর সিজারিয়ানের মাধ্যমে তার গর্ভের সন্তানকে বের করেন লিসা। সদ্যজাত শিশুকে নিয়ে পালানোর পরদিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে। শিশু ভিক্টোরিয়া জো স্টিনেটের বয়স এখন ১৬। ২০০৭ সালে লিসার মৃত্যুদণ্ডের রায় দেয় মিসৌরির একটি জেলা আদালত।

[৪] লিসার আইনজীবি কেলি হেনরির দাবি, লিসা মন্টগোমারি ছোটবেলায় নির্যাতনের শিকার হয়েছিলেন এবং সন্তান ধারণে অক্ষমতা তাকে মানসিকভাবে অসুস্থ করে ফেলেছে।

[৫] সবশেষ ১৯৫৩ সালে মিসৌরিতে গ্যাস চেম্বারে বসিয়ে বনি হেডি নামে এক নারী আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল মার্কিন প্রশাসন।

[৬]শুক্রবার মার্কিন বিচার বিভাগ আরও জানিয়েছে, ১৯৯৯ সালে দুই যুব মন্ত্রীকে হত্যার দায়ে আগামী ১০ ডিসেম্বর ব্র্যান্ডন বার্নার্ড নামে আরেক আসামীর মৃত্যুদণ্ড কার্যকর হবে।

[৭]এ দুইজনের মৃত্যুদণ্ড হতে চলেছে চলতি বছর যুক্তরাষ্ট্রে অষ্টম ও নবম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। গত জুলাইয়ে প্রায় ১৭ বছরের বিরতি ভেঙে আবারও মৃত্যুদণ্ড কার্যকর শুরু করার নির্দেশ দেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে পূর্বে মৃত্যুদণ্ডে ব্যবহৃত তিনটি ওষুধের মিশ্রণের পরিবর্তে মাত্র একটি বিষাক্ত ওষুধ ব্যবহারের নীতি চালু করা হয়।

  • সর্বশেষ