শিরোনাম
◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, স্বামী-স্ত্রী পরিচয়ের তথ্য নিয়ে যা বলল পরিবার

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এমপি নিক্সনের পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি

হারুন-অর-রশীদ: [২] শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা হতে আগামীকাল রোববার সকাল ৯টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার।

[৩] সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার সত্যতা নিশ্চিত করে বলেন, যেকোনো প্রকার অনভিপ্রেত পরিস্থিতি রোধ করতে সদরপুর উপজেলা সদরের ১ কিলোমিটার স্থানজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।কাউকে এই সীমানার মধ্যে সভা সমাবেশ বা জমায়েত করতে দেয়া হবে না।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর পক্ষে-বিপক্ষে দু’টি গ্রুপ শনিবার সকাল ১০টার দিকে পাশাপাশি দু’টি স্থানে সমাবেশ ডাক দেয়ায় স্থানীয় প্রশাসন এ ব্যবস্থা নেয়।

[৫] সদরপুরের উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরম মিথ্যাচার ও মামলা দায়েরের প্রতিবাদে সদরপুর স্টেডিয়ামে স্থানীয় জনসাধারণের উদ্যোগে শনিবার সকালে এক সমাবেশের আয়োজন করা হয়। আমরা শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠানের সব প্রস্তুতি গ্রহণ করেছি।

[৬] যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সায়েদিদ গামাল লিপু সাংবাদিকদের জানান, স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর গ্রেপ্তার ও বিচার দাবিতে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক সদরপুর স্টেডিয়ামে শনিবার সকালে এক বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়।

[৭] প্রসঙ্গত, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে সংসদ সদস্য নিক্সন চৌধুরী জেলা প্রশাসকের সঙ্গে অশোভন আচরণ করেন এবং চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে প্রকাশের অনুপযোগী ভাষায় গালিগালাজ, ভয়ী-ভীতি প্রদর্শন ও হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

[৮] ওই ঘটনায় গতকাল শুক্রবার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বাদী হয়ে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার পক্ষে বিপক্ষে ফুঁসে উঠেছে ওই নির্বাচনী জনপদ। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ