শিরোনাম
◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১০:০৭ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন: আগে দিল সাফ করুন তারপর আইন পরিবর্তন করুন।

কামরুল হাসান মামুন:  পৃথিবীর যেকোন সভ্য দেশ ধর্ষকদের যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যদন্ড দেওয়ার বিধান তৈরী করার আগে তারা একটু গবেষণা করত। মূলত গবেষনা করে দেখতো যে সর্বোচ্চ শাস্তি যখন যাবজ্জীবন ছিল তখন কতজন সেই সাজা পেয়েছিল। হঠাৎ করে নিজ ঘরে ধর্ষণ খুন কেন বেড়ে গেল। ধর্ষণ বাড়ার কারণ কি কঠিন আইনের অভাব নাকি আইনের প্রয়োগের অভাব। কোন প্রকার গবেষণা ছাড়া কেবল আন্দোলন থামানোর জন্য একটি বিধান তৈরী করা কোন কাজের কাজ না বরং একটি অকাজ। যত কঠিন শাস্তির বিধানই করুন না কেন আইনের প্রয়োগ না হলে কেবল বিধান প্রণয়নে কোন সুরাহা হবে না। সেইটা কেবল মানুষ ভোলানো বিধান হিসাবেই খাতা কলমে থেকে যাবে। আগে দিল সাফ করুন তারপর আইন পরিবর্তন করুন।

একটা শিক্ষিত, ন্যায় ও সমতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই কেবল এইসব ক্রাইম থামাতে পারে। এর মধ্যে শিক্ষায় বিনিয়োগ বাড়িয়ে শিক্ষার গুণমান বাড়ালে সমাজের অনেক সমস্যার সমাধান আবছে আব সমাধান হয়ে যাবে।

মনে রাখতে হবে বাচ্চা কেবল কান্না করলেই খাবার দিলে বাচ্চা ব্ল্যাকমেইল করতে শিখে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়