শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউনেসকোর আশঙ্কা: করোনার পরে ১ কোটি ১০ লাখ মেয়ে শিক্ষার্থী স্কুলে ফিরবে না

বাংলাদেশ প্রতিদিন: বিশ্বজুড়ে করোনাভাইরাসের বিধিনিষেধ তুলে নেওয়ার পরেও ১ কোটি ১০ লাখ মেয়ে শিক্ষার্থীর স্কুলে ফেরা হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউনেসকো।

বৃহস্পতিবার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর প্রধান অড্রে আজুলে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো সফরকালে এমন আশঙ্কার কথা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘অনেক দেশে করোনায় স্কুল বন্ধের কারণে দুর্ভাগ্যক্রমে এই ক্ষতি হচ্ছে। আমাদের অনুমান, সারা বিশ্বে ১ কোটি ১০ লাখ মেয়ে স্কুলে ফিরতে পারবে না।’ এজন্য বিষয়টি নিয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন তিনি।

অড্রে আজুলে বলেন, দুর্ভাগ্যক্রমে মেয়েদের জন্য শিক্ষা এখনো খুব অসম রয়ে গেছে। মেয়েদের স্কুলে পড়াশোনার সুযোগের বিষয়টি ইউনেসকোর একটি অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়