শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাছের ডালে ফাঁস দেয়া অবস্থায় যুবকের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নে শরিফপুর গ্রামে গাছের ডালে বেল্টে ফাঁস দেয়া অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক শরিফপুর গ্রামের মোঃ রিপন মিয়ার ছেলে মোঃ রনি (২২)। আজ শুক্রবার লাশটি উদ্ধার করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে একাশি গাছের মগডালে রনির লাশটি ঝুলতে দেখা যায়। তার গলায় কোমরের বেল্ট পেঁচানো ছিলো। পরে পুলিশকে খবর দেয়া হয়। কোতয়ালী থানার পুলিশ লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।

নিহত রনির বাবা রিপন মিয়া জানান, বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত রনি ঘরের বাইরে ছিলো। কে বা কারা তাকে মেরে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। তার তিন ছেলের মধ্যে রনি মেজো। ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
কোতয়ালী থানা মডেল থানার ওসি মোঃ আনোয়ারুল হক বলেন, ময়না তদন্ত হয়েছে। রিপোর্ট আসলেই বলা যাবে কি কারণে রনির মৃত্যু হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়