শিরোনাম
◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস ভ্যাকসিন নিতে মার্কিন নাগরিকদের বাধ্য করবেন না ট্রাম্প

রাশিদুল ইসলাম : [২] ভ্যাকসিন যখন মার্কিন মুল্লুকে সহজলভ্য হবে তখনো মার্কিন প্রেসিডেন্ট তা গ্রহণে বাধ্যতামূলক করবেন না কারণ তিনি যার যার পছন্দের বিষয়টিকে প্রাধান্য দেন। কোভিড নিয়ে যত উদ্বেগ আর প্রাণহানির শঙ্কা থাক ট্রাম্প কখনো এ ব্যাপারে জোরদবস্তি করবেন না। আরটি

[৩] ভ্যাকসিন নিয়ে তৃতীয় স্তরের ট্রায়ালে একাধিক ওষুধ কোম্পানি স্বেচ্ছাসেবকের অসুস্থতায় তা বন্ধ করে দিয়েছে। কবে ভ্যাকসিন পাওয়া যাবে এ নিয়ে সংশয়ও আছে। তবু ট্রাম্প বলছেন এ নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই।

[৪] ফক্স বিজনেসে সাক্ষাতকার দেয়ার সময় মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হয় কারা ভ্যাকসিন প্রথমে পাবেন। এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন বয়স্ক ব্যক্তি ও চিকিৎকসহ স্বাস্থ্যকর্মী বা প্রয়োজনীয় কর্মীরা। তবে তা সবার জন্যে কম্পালসারি থাকবে না।

[৫] ট্রাম্প বলেন আমি বিশ্বাস করি না ভ্যাকসিন সবার জন্যে বাধ্যতামূলক করা উচিত। কারণ কোনো কোনো মানুষ এমনিতে নিজেকে যথেষ্ট শক্তিশালী মনে করেন এবং সার্বিক পরিস্থিতি সামাল দিয়ে থাকেন।

[৬] সম্প্রতি এক জরিপে মার্কিন নাগরিকরা জানান তাদের অর্ধেকই ভ্যাকসিন নেবেন না। অনেকের এ ভ্যাকসিন অনুমোদন দেয়া নিয়ে সংশয় রয়েছে এবং তাড়াহুড়ো করা হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ভ্যাকসিন যুক্তরাষ্ট্রের বাজারে চলে আসবে এমন আশ্বাস দিয়েছিলেন ট্রাম্প। তখন অনেকে তার কথা বিশ্বাস করেন না বলেছিলেন। ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তো বলেই ফেলেন ট্রাম্পের এ কথা তারা বিশ্বাস করেন না।

  • সর্বশেষ