শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৬:৫১ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোপ জুড়ে করোনাতঙ্ক: কঠোর বিধি জারি করেছে দুই বৃহত্তম শহর লন্ডন ও প্যারিস

আসিফুজ্জামান পৃথিল: [২] ইউরোপের বৃহত্তম দুই রাজধানী বড় ধরণের সঙ্কটে পড়ে গেছে আবারও। করোনাভাইরাস ঠেকাতে প্যারিস জারি করেছে রাত্রিকালীন কারফিউ আর লন্ডনে ভিন্ন বাড়ির ব্যক্তিদের ঘরোয়া বৈঠকেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সিএনএন

[৩] প্যারিস ছাড়াও মার্সেই, গ্রেনবেল, মন্টেপেলার, তুলজ, সেইন্ট ইটেনি, লিলে, রঁউ ও লিঁওনে শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ আরোপ শুরু হবে। ফলে বস্তুত ইউরোপের উৎসবমুখর দুই শহরেই রাতের জীবন বলে কিছুই থাকবে না। ফক্স

[৪] শনিবার সকাল থেকে লন্ডনে জারি হচ্ছে টায়ার ১ থেকে টায়ার ২ সতর্কতা। এর অর্থ লন্ডনাররা অন্য বাড়ির লোকজনের সঙ্গে কোনক্রমেই মেলামেশা করতে পারবেন না। বন্ধ থাকবে পাব ও রেস্টুরেন্ট। ঘরের বাইরে সর্বোচ্চ ৬ জন জড়ো হতে পারবেন। সম্ভব হলে এড়িয়ে যেতে হবে গণ পরিবহনও। দ্য গার্ডিয়ান

[৫] লন্ডনারদের পাবে না গিয়ে ঘরে বসে পরিবারের সঙ্গে মদ্যপানের পরামর্শ দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তারমতে একসঙ্গে মদ্যপানে নিরাপত্তাও যেমন নিশ্চিত হবে, তেমনি পরিবারের দূরত্বও ঘুঁচবে। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়