শিরোনাম
◈ তিন মা‌সের মধ্যে নির্বাচন না দিলে অবৈধ হয়ে যাবে বিসিবির বর্তমান কমিটি  ◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেরপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

মেহেরপুর প্রতিনিধি: [২] মেহেরপুর সদর উপজেলা মনোহরপুর গ্রামের রুবিনা খাতুন (২০) নামের এক গৃহবধুর আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মৃত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে তার মরদেহ ফেলে পালিয়েছে স্বামী ও তার পরিবারের লোকজন।

[৩] যৌতুকের দাবিতে নির্যাতন করে আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রুবিনার পিতার পরিবারের। তবে রুবিনার স্বামীর ভাড়া বাসা এলাকার মানুষের দাবি, গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে রুবিনা।

[৪] নিহত রুবিনা খাতুনের দুই বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে।

[৫] রুবিনা খাতুন মেহেরপুর সদর উপজেলার টেঙ্গারমাঠ গ্রামের রবগুল হোসেনের মেয়ে। পাশ্ববর্তী  মনোহরপুর গ্রামের মিলন হোসেনের সাথে চার বছর আগে রুবিনার বিয়ে হয়। স্বামী মিলন হোসেন একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে চাকুরির সুবাদে গাংনী উপজেলার বামন্দী বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এই দম্পত্তি।

[৬] মিলন-রুবিনা দম্পত্তির বাসা মালিকের স্ত্রী শামীমা আক্তার রিতা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রান্না নিয়ে দু’জনের ঝগড়া শুরু হয়। রাত নয়টার দিকে রুবিনা গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। স্বামী মিলনের চিৎকারে বাসা মালিকের পরিবারসহ আশেপাশের লোকজন গিয়ে রুবিনার গায়ের আগুন নেভায়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে ক্লিনিক কর্তৃপক্ষ। বিষয়টি আত্মহত্যা বলে দাবি করেন বাসা মালিকসহ আশেপাশের লোকজন।

[৭] গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, বামন্দী এলাকায় মিলনের ভাড়া বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ড না আত্মহত্যা তা তদন্ত করা হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়