শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশংসিত নুসরাত-মাস্টার ডির ‘আমি চাই থাকতে’ (ভিডিও)

অনলাইন ডেস্ক: 'পটাকা' গান দিয়ে সঙ্গীতজগতে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেন চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেই গানটির জন্য প্রশংসা এবং সমালোচনা দুটোই জুটেছিল নুসরাতের ভাগ্যে। তবে সমালোচনাকে একপাশে ফেলে সামনে এগিয়ে গেছেন নুসরাত। সম্প্রতি নিজের দ্বিতীয় গান প্রকাশ করেছেন 'আশিকী' খ্যাত এ নায়িকা। গানের শিরোনাম ‘আমি চাই থাকতে’।

১৩ অক্টোবর মধ্যরাতে প্রকাশের পর এরইমধ্যে গানটি ২ লাখ ৮০ হাজারের বেশি বার দেখা হয়েছে। গানটি যারা দেখেছেন তাদের বেশিরভাগেরই বক্তব্য, নুসরাত দারুণ গেয়েছেন। গানটির কোরিওগ্রাফি ও ব্যাকগ্রাউন্ড মিউজিকেরও প্রশংসা করেছেন অনেকে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ‘আমি চাই থাকতে’ গানটির টিজার প্রকাশের পর বেশ প্রশংসিত হয়। গানটিতে নুসরাতের তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এবং সুর ও সংগীত আয়োজন করেছেন ভারতের মাস্টার ডি। ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি। মিউজিক ভিডিওটির নৃত্য পরিচালনা করেছেন বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়