শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৫:২৯ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ পূজা চেরির ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পূজা চেরির ব্যায়ামের ভিডিও হঠাৎই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, এক যুবকের সাহায্য নিয়ে বিভিন্ন ভঙ্গিমায় ব্যায়াম করছেন তিনি।ডেইলি-বাংলাদেশ ডটকম

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভিডিও পূজার সাভারের নিজ বাসায়। করোনাকালে নিজেকে ফিট রাখতে নিয়মিত শরীর চর্চা চালিয়ে যান এ নায়িকা। তবে পূজার সঙ্গে থাকা ওই যুবকের পরিচয় নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি।

পূজা চেরি বলেন, কাজ ছাড়া ঘর থেকে একেবারেই বের হচ্ছি না। যে কারণে ব্যায়াম তো করছিই, পাশাপাশি নাচও করছি। নাচও কিন্তু ব্যায়ামের অংশ। আমি সকাল-বিকেল নিয়ম করে ব্যায়াম করছি। আমি মনে করি, শুধু শিল্পীদের নয়, সুস্থ থাকার জন্য সবারই ব্যায়াম করা উচিত।

শুধু ব্যায়ামই নয়, টুক-টাক রান্না-বান্নাও করছেন এ নায়িতা। পূজা বলেন, আগে থেকে কিছু পদের রান্না পারতাম। ঘরে বসে কতক্ষণ থাকা যায়, তাই নতুন নতুন কিছু রান্না শেখার চেষ্টা করছি। ইউটিউবের সাহায্য নিয়ে প্রথম বিরিয়ানি ও ফ্রাইড রাইস রান্না করেছি।

করোনার পরে পরিস্থিতি ভালো হলে জাজ মাল্টিমিডিয়া নাদের চৌধুরী পরিচালিত ‘জিন’ ছবিটি দিয়েই প্রেক্ষাগৃহে ফিরতে চায়। সেই হিসেবে দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে পূজা চেরিকেও দেখা যাবে রুপালি পর্দায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়