শিরোনাম
◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন সরকার পছন্দের লোককে বসাবে, এটাই স্বাভাবিক : তাজুল ইসলাম (ভিডিও) ◈ দিল্লি বা ইসলামাবাদ নয়, তারেক রহমানের হাত ধরে নতুন পথে বাংলাদেশ  ◈ ভারতে ‌গি‌য়ে নিজ দ‌ল জিম্বাবু‌য়ের খেলা দেখার মতো অর্থ নেই ভক্তদের

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৫:১৬ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবান সন্ত্রাসীদের গুলিতে নিহত ১জন ও অপহৃত ১জন

বাবুল খাঁন: বান্দরবান  রোয়াংছড়িতে  একজন কে গুলি করে হত্যা করে অজ্ঞাত  সন্ত্রাসীরা এবং একজনকে  অপহরণ করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রোয়াংছড়ি  উপজেলা  সদরের বৌদ্ধ মন্দিরের পেছনে নতুন পাড়া এলাকার সড়কে  একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতভাবে এ হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়।

স্হায়ী সূত্রমতে: নিহতর নাম চাউ প্রু মারমা (৫০) রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস‍্য ছিলেন। অপহৃত ব্যক্তির নাম মে অং মারমা (৪৫) তিনি নবগঠিত জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের বান্দরবান জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক।

এদিকে এ ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়েছে। আতঙ্কে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট  বন্ধ করে দিয়েছে। বাজার সংলগ্ন মারমা পাড়া থেকে স্থানীয়রা পালিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে।এলাকাজুড়ে  থমথমে অবস্থা বিরাজ করছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম তহিদুল কবির জানান, সশস্ত্র সন্ত্রাসীরা বৌদ্ধ মন্দিরের পিছনের সড়কে নতুন পাড়ার কাছে অতর্কিত হামলা করে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করে। এছাড়া এক জনকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনার পর সেখানে স্থানীয়দের নিরাপত্তা দিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়