শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বত্য চট্টগ্রাম পর্যটনের জন্য সম্ভাবনাময় এলাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাবুল খাঁন: [২] বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বান্দরবান জেলার থানচি উপজেলায় প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে নতুন থানা ভবন উদ্বোধনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একথা বলেন।

[৩] পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী তৎপরতা দমনে অভিযান বাড়ানো হবে। সেই সাথে সীমান্ত সুরক্ষায় সীমান্ত সড়ক ও নিরাপত্তা চৌকি বৃদ্ধির কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

[৪] এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পুলিশের আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বিজিবির বান্দরবানের সেক্টর কমান্ডার কর্নেল নাহিদুল ইসলাম গাজি, পুলিশের চট্টগ্রামের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আক্তারসহ পুলিশ ও বিজিবির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৫] স্বরাষ্ট্রমন্ত্রী দু'দিনের সফরে বান্দরবানের থানচি উপজেলা পরিদর্শন করছেন। তিনি বাকলাই সীমান্ত সড়ক ও থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের বড় পাথর এলাকা পরিদর্শন করবেন। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়