শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে ৩০ শতাংশ সন্ত্রাসী পরিকল্পনা আগেভাগেই নস্যাৎ করার দাবি করলো এমআইফাইভ

রাশিদুল ইসলাম : [২] ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইফাইভের নতুন প্রধান কেন ম্যাককালাম জানান চরম ডানপন্থী সন্ত্রাসীরা ২০১৭ সাল থেকে এধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। এধরনের সন্ত্রাসের হুমকি বাড়লেও তা রোধে আন্তর্জাতিক যোগাযোগও বাড়ছে। সিএনএন

[৩] গত মার্চে দায়িত্ব নেয়ার পর এই প্রথম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন চরম ডানপন্থী সন্ত্রাসীরা ইসলামিক সন্ত্রাসীদের মত নয়। তবে তা বাড়ছে। তাদের ২৭টি সন্ত্রাসী হামলা পরিকল্পনা গোড়াতেই ভণ্ডুল করে দেয়া হয়েছে। এধরনের ঘটনায় ৮ জন সন্ত্রাসী জড়িত ছিল।

[৪] ২০১৭ সালে আগে এধরনের সন্ত্রাসী ঘটনার কোনো হদিস ছিল না। অল্প কিছু তরুণ এধরনের মতাদর্শ ও তৎপরতায় জড়িয়ে পড়ছে। তবে এখন থেকে আরো সাবধান না হলে ভবিষ্যত তা বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। জানান কেন ম্যাককালাম ।

[৫] ‘ফার রাইট’ হিসেবে পরিচিত এসব মতদর্শীদের আন্তর্জাতিক যোগাযোগ থাকলেও তা আল-কায়েদা বা আইএসআইএস জঙ্গিদের মত বিশ^ব্যাপী সুসংগঠিতভাবে ছড়িয়ে পড়েনি। এধরনের চরমপন্থীরা অনেকটা বিচ্ছিন্ন এবং নিজস্ব প্রয়োজনে বা দৃষ্টিভঙ্গীজনিত সামাজিক প্রক্রিয়াগুলোর মাধ্যমে পরিচালিত হয়।

[৬] গত বছর ব্রিটেনে ২৩ বছরের এক চরমপন্থী সদস্যকে একজন সংসদস্যকে হত্যার ষড়যন্ত্র ও আরেক পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি দেয়ার পর যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ২০১৮ সালে লেবার দলের নেতা ও সংসদ সদস্য জো কক্সকে হত্যা করে চরমপন্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়