শিরোনাম
◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো ◈ দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী ◈ ৫০ সংসদীয় কমিটি গঠন : ক্ষুব্ধ বিরোধী দল, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ◈ পে স্কেলের গেজেট অনুমোদনের পরও আটকে আছে ◈ আম্বানির চিড়িয়াখানা ভানতারায় গাজীপুর থেকে চুরি হওয়া দুই লেমুর আছে কি না নিশ্চিত নয় সিআইডি!

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাকারবার্গ ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নির্বাচনী তহবিলে ১০ কোটি মার্কিন ডলার দিচ্ছেন

দেবদুলাল মুন্না:[২] এ অর্থ তারা দিচ্ছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উন্নয়ন এবং অবকাঠামো তহবিল বৃদ্ধির জন্য। বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে জাকারবার্গ এ কথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

[৩] জাকারবার্গ অফিসিয়াল ফেসবুক পোস্টে লিখেন, নির্বাচনী অবকাঠামোর জন্য তহবিলের প্রয়োজনীয়তা নিয়ে নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি। তাই আমরা বাড়তি ১০ কোটি মার্কিন ডলার সেন্টার ফর টেক অ্যান্ড সিভিক লাইফকে (সিটিসিএল) দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে তহবিল সংগ্রহের প্রয়োজনে আমরা পাশে আছি।

[৪] সিটিসিএল হচ্ছে শিকাগোভিত্তিক অলাভজনক সংস্থা। তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সংস্থাটি আরও সচেতন ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আধুনিকায়নে সহায়তা করতে কাজ করছে। প্রথম আলো

[৫] জাকারবার্গ তার পোস্টে এ ধরনের তহবিল দানের ক্ষেত্রে যাঁরা বিঘ্ন সৃষ্টি করছেন, তাঁদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, প্রথম দফায় অর্থ দেওয়ার পর অনেকেই এ নিয়ে মামলা করে তা বন্ধ করার চেষ্টা করেছেন। তারা অভিযোগ করেছেন যে সংস্থাটি দান গ্রহণ করেছে তাদের নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা রয়েছে। কিন্তু এটা মিথ্যা।

[৬] এর আগে জাকারবার্গ দম্পতি মার্কিন নির্বাচন অবকাঠামোর উন্নয়নে এবং কোভিড-১৯ মহামারি চ্যালেঞ্জ থেকে সুরক্ষার জন্য ৩০ কোটি ডলার দান করেন।

 

  • সর্বশেষ