শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ১২:১৬ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত ট্রাম্পের ১৪ বছরের ছেলে ব্যারন

সালেহ্ বিপ্লব: [২] ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বুধবার এক বিবৃতিতে বলেন, আমার আশংকাই সত্যি হলো। তিনি জানান, এর আগে ব্যারনের নেগেটিভ এসেছিলো। কিন্তু এরপর কয়েক দফা পরীক্ষায় ফলাফল কোভিড পজিটিভ। স্পুৎনিক

[৩] মেলানিয়া বলেন, নেগেটিভ রেজাল্ট এলেই আমরা শান্তি পাই। গত কয়েক মাস আমার মতোই ভেবেছেন অন্য মায়েরা, এখন আমি ভাবতেও পারছি না, আগামীকাল বা সামনে কী ঘটবে?

[৪] তিনি এও বলেন, ভাগ্যক্রমে সে শক্তিশালী টিন এজার, আর তার মধ্যে সংক্রমণের কোনও উপসর্গও দেখা দেয়নি। বিবিসি

[৫] স্বামীর সঙ্গেই পজিটিভ হওয়া ফার্স্ট লেডি তার নিজের অভিজ্ঞতার কথা জানান। তার ভাষায়, উপসর্গগুলো এসেছে একটা রোলার কোস্টারের মতো। গার্ডিয়ান

[৬] ২ অক্টোবর ট্রাম্প জানিয়েছিলেন, স্ত্রী ও তিনি, দুজনেই আইসোলেশনে যাচ্ছেন । এরপর অবস্থা খারাপ হলে ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড মিলিটারি মেডিক্যাল সেন্টারে তিনদিনের চিকিৎসা দেয়া হয়। ফিরে এসে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ট্রাম্প। পুরোটা সময় কোয়ারেন্টাইনে আছেন মেলানিয়া, বাচ্চাদের ব্যাপাারেও সতর্কতা নেয়া হয়। এতোদিন নেগেটিভ এলেও হঠাৎ পজিটিভ হওয়ায় স্বাভাবিকভাবেই শঙ্কায় ভুগছেন এই মা। আবার শিগগিরই সেরে উঠে কাজে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া। এপি

[৭] অবশ্য ট্রাম্পের অবাধ বিচরণ নিয়ে প্রশ্ন উঠেছে আরো আগেই। কিন্তু তিনি বিধিনিষেধ মানছেন না কোভিড মহামারীর শুরু থেকেই। হাসপাতাল থেকে ফেরার পর হোয়াইট হাউসের চিকিৎসক বলেছেন, প্রেসিডেন্ট এখন নেগেটিভ। তার থেকে করোনা সংক্রমণের কোনও শঙ্কা নেই। কিন্তু সে কথা মানছেন না ডা. ফাউচি। ট্রাম্পের মাস্ক পরে চলা উচিত বলেও মত দিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়