শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

নুর উদ্দিন মুরাদ:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় অভিযান চালিয়ে মো আলী আহাম্মদ (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ২’হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড করালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলী আহাম্মদ কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের জয়নাল আবেদিনের ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নির্দেশনায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অভিযান চালায় জেলা ডিবি পুলিশের একটি দল। এসময় করালিয়া মামুন মার্কেটের মাওলানা হাফেজ উল্যার রকমারি স্টোরের সামনে থেকে ২’হাজার ইয়াবাসহ আলী আহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি আবু হুসাইন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় ডিবির এসআই মো জাকির হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামীকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আলী আহাম্মদ কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিক্রি করতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়