শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার থেকে এলো আরও ২৪ টন পিয়াজ

ডেস্ক রিপোর্ট: মিয়ানমার থেকে একদিনে ২৪ টন পিয়াজ টেকনাফ স্থলবন্দরে এসেছে। বুধবার সকালে একটি ট্রলারে পিয়াজগুলো স্থলবন্দর ঘাটে এসে পৌঁছায়।এর আগে সর্বশেষ ১৩ অক্টোবর মঙ্গলবার এ বন্দর দিয়ে পিয়াজের ট্রলার এসেছিল।

গত সেপ্টেম্বর ও চলতি মাসে মিয়ানমার থেকে নৌপথে আট দফায় ৪০৮ টন পিয়াজ আমদানি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন।

তিনি বলেন, বুধবার একদিনে আবু আহমদ নামে এক ব্যবসায়ী মিয়ানমার থেকে আমদানি করেন ২৪ দশমিক ৮৯০ টন পিয়াজ। চাহিদা অনুযায়ী আমদানি বাড়াতে পিয়াজ ব্যবসায়ীদের আরও উৎসাহিত করা হচ্ছে।
টেকনাফ শুল্ক বিভাগ জানায়, টেকনাফ শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে গত বছরের আগস্ট মাসে ৮৪ টন, সেপ্টেম্বরে তিন হাজার ৫৭৩ টন, অক্টোবরে ২০ হাজার ৮৪৩ টন, নভেম্বরে ২১ হাজার ৫৬০ টন পিয়াজ আমদানি হয়। এ ছাড়া চলতি বছরের জুলাই মাসে এসেছিল ৮৩ টন পিয়াজ। সেপ্টেম্বরে ৫৭ টন পিয়াজ এসেছিল। ১৩ অক্টোবর ২২ টন পিয়াজ আসে।

টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক আবু আহমদ বলেন, বুধবার সকালে ২৪ টন পিয়াজ এসেছে। আরও পেঁয়াজ ভর্তি ট্রলার আসার পথে রয়েছে।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়