শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ায় কিশোরী গণধর্ষণের ঘটনায় ৩ জন আটক

স্বপন দেব: [২] মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় বেড়াতে আসা এক কিশোরী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৩অক্টোবর) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের মনছড়া এলাকায় গণধর্ষণের এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার ১৪ অক্টোবর সকালে থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার গাজিপুর এলাকার আরজন আলী (২৪), একই এলাকার কাশেম আলী (২৫) ও পাপ্পু সূত্রধর (২৩)।

[৩] গণধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি নোয়াখালীতে। সে কুলাউড়ার জয়পাশা এলাকায় তাঁর বাবার (সৎ) বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ওই কিশোরীর বাবা (সৎ) টাকার জন্য মেয়েকে ওই তিন যুবকের হাতে তুলে দেয়। পরে ওই মেয়েকে ৩ যুবক মনছড়া এলাকার এক বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। বুধবার সকালে বিষয়টি মনছড়ার স্থানীয় বাসিন্দারা ঘটনা বুঝতে পারলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে ও তিন ধর্ষণকারীকে গ্রেপ্তার করে। ঘটনার প্রধান আসামি ওই কিশোরীর সৎ বাবা ইমরান হোসেন পলাতক রয়েছে।

[৪] কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়