শিরোনাম
◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ ◈ কুমিল্লায় ডেনিম গার্মেন্টস এক মাসের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসীদের এক্সিট রি-এন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানো শুরু করেছে সৌদি আরব: প্রবাসী কল্যাণমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বুধবার গণমাধ্যমকে বলেন, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে দিচ্ছে সৌদি দূতাবাস। এজন্য প্রবাসী কর্মীদের মেয়াদ থাকা পাসপোর্ট, মেয়াদ থাকা বা না থাকা আকামার কপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। প্রবাসীদের জরিমানাসহ গুণতে হবে ৬ হাজার ৫০০ টাকা।

[৩] ইমরান আহমদের মতে, ফ্লাইট কম থাকায় এই অল্প সময়ের জন্য ভিসার মেয়াদ বাড়লেও সব প্রবাসী সৌদি যেতে পারবেন না। এতে করে প্রবাসীরা নতুন সমস্যায় পড়বেন।

[৪] তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় সভা করে ভিসার মেয়াদ ও ফ্লাইট আরো বাড়ানোর বিষয়ে চেষ্টা চালানো হবে। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ