শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯ দফা দাবিতে শাহবাগে নারী সমাবেশ ও মশাল মিছিল

শিমুল মাহমুদ: [২] শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ’ এর ব্যানারে ১০ দিন ধরে লাগাতার কর্মসূচি পালন করছে বাম ছাত্র সংগঠন গুলো। এর অংশ হিসেবে বুধবার নারী সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে মশাল মিছিল করে নারীরা। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন। এসময় প্রতিবাদকারীরা ধর্ষণের বিরুদ্ধে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড পদর্শন ও স্লোগান দিতে দেখা যায়।

[৩] সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকের মৃত্যুদণ্ড আইন পাশ করেছেন। কিন্তু ধর্ষকদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, যারা ধর্ষক সৃষ্টি করছে, তাদের জন্য কী শাস্তির ব্যবস্থা করেছেন? সমাজের চারদিকে পর্নোগ্রাফির ছড়াছড়ি। আমরা মানবসমাজে নয়, পশুর সমাজে বসবাস করছি।

[৪] তারা বলেন, পাহাড়ে-সমতলে, সংখ্যালঘু জাতিসত্তাসহ ধর্মবর্ণ নির্বিশেষে নারীদের ওপর নির্যাতন বাড়ছে। একের পরে এক ধর্ষণের ঘটনা ঘটলেও এগুলোর কোনো সুরাহা হচ্ছে না। ধর্ষণকারীরা আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়। আগামী ছয় মাসের মধ্যে ধর্ষণের যত মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর যদি বিচার না হয়, তাহলে এ দেশের জনগণ আবারও ৭১ ও ৯০’র গণঅভ্যুত্থান সৃষ্টি করবে।

[৫] সমাবেশে বক্তারা ব্যর্থতার দায়ে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পাশাপাশি প্রতিটি ধর্ষণের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। সম্পাদনা : ইসমাঈল ইমু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়