শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে নিখোঁজের ২ মাস পর মা-বাবার কাছে শিশু ফাতেমা

লক্ষ্মীপুর প্রতিনিধি : [২]   বুধবার দুপুরে শিশুটিকে তার পিতা নুর কবির, মাতা জান্নাতুল ফেরদৌস, দাদা: তোফাজ্জল হোসেন, স্থানীয় ইউপি সদস্য মো: ফরহাদ হোসাইন, সরকারী শিশু পরিবার (বালিকা) নোয়াখালী সহকারী তত্বাবধায়ক শফিক উদ্দিন ভৃঁইয়া, প্রবেশন অফিসার মুহাম্মদ মাহবুবুর রহমান ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে বুঝিয়ে দেওয়া হয়।

[৩] লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল) বিচারকের অনুমতি পাওয়া পর তাকে বুঝিয়ে দেওয়া হয়।

[৪] সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারের পাবলিক টয়লেট পাশে ১০ বছরের শিশু ফাতেমা কান্নাকাটি করছে। স্থানীয়দের কাছ থেকে এমন সংবাদ পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে আদালতের নির্দেশে ওই শিশুকে সরকারি শিশু পরিবার (বালিকা) নোয়াখালীতে রাখা হয়।

[৫] শিশু পরিবারে হেফাজতে থাকা অবস্থায় ফাতেমা তার বাড়ি চট্টগ্রামের ভাটিয়ারী সীতাকুন্ডে বলে জানায়। পরে ওই এলাকার সমাজ সেবা কর্মকর্তা ও স্থানীয় ইউপি সদস্যের সাথে যোগাযোগে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার পিতা নুর কবির, মাতা: জান্নাতুল ফেরদৌস সাথে বিষয়টি আলোচনা করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়।

[৬] এসময় ১০ বছরের মেয়েকে পেয়ে তার পিতা নুরুল কবির জানান, আমরা আনন্দিত আমাদের মেয়েকে খুঁজে পেয়েছি। যারা এ ব্যাপারে আমাদের সহযোগীতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ