শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ১১:০০ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে পোস্টাল ও অগ্রিম ভোট প্রদান করেছেন রেকর্ড ১ কোটি ১০ লাখ ভোটার

আসিফুজ্জামান পৃথিল: [২] করোনাজনিত কারণে যুক্তরাষ্ট্রে অস্বাভাবিক গতিতে বেড়েছে পোস্টাল ভোটের প্রতি আগ্রহ। নির্বাচনের এখনও ২০ দিন বাকি থাকলেও বিপুল পরিমাণ ভোটার তাদের মতপ্রকাশ করে ফেলেছেন। বিভিন্ন জরিপ ও হিসেব বলছে এই সংখ্যা ১ কোটি ১০ লাখ। সিএনএন

[৪] যুক্তরাষ্ট্রে মোট ভোটারের সংখ্যা ২২ কোটি ৪০ লাখ। এতোগুলো ভোট আগাম জমা পড়ায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রে ভীড় কম হবে বলে মনে করা হচ্ছে। তবে এই ভোটগুলো এখনই খোলা বা গণনা করা হবে না। স্বাভাবিক প্রক্রিয়াতেই এগুলো গণনা করা হবে। জার্নাল ইকোনমিকো

[৫] অবশ্য এই মেইল ইন ব্যালটের কারণে মোটেও খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুরু থেকেই বলে আসছেন, এই পদ্ধতিতে ভোট কারচুপি হবার সম্ভাবনা প্রবল। যদিও মার্কিন পোস্টাল ডিপার্টমেন্টে উচ্চপদে নিয়োগকৃতদের সবাইকে তিনিই নিয়োগ দিয়েছেন এমনকি পোস্টাল জেনারেল তার ব্যক্তিগত বন্ধু। বিবিসি

[৬] বিশ্বের বেশ কয়েকটি দেশেই মেইল ইন ব্যালট চালুি আছে। কিন্তু কোথাও কখনই এতো ভোট এভাবে দেয়া হয়নি। সোমবার টেক্সাস ও মিশিগানে মেইন ইন ব্যালটের রীতিমতো বিপ্লব হয়। এই দুই রাজ্যে ২০ শতাংশের বেশি ভোটার এই পদ্ধতিতে ভোট দিয়েছেন। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়