শিরোনাম
◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেন নারী এককের শিরোপা জিতেছেন ইগা সুইয়াটেক

স্পোর্টস ডেস্ক: [২] ইগার ঠান্ডা মাথার পেশাদারীত্ব মনোভাবই তাকে ফ্রেঞ্চ ওপেন জেতায় বড় ভূমিকা রেখেছে বলে জানা কোচ পিউতর সেইজপোতোস্কি।

[৩] অন্যদিকে, সামনের টুর্নামেন্টের জন্য ইগাকে আরো কঠোর পরিশ্রম করার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া, সেন্ট পিটার্সবাগ ওপেনে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন স্ট্যান ওয়ারেঙ্কা, ইভগনি ডন্সকয় ও ক্যামেরুন নোরি।

[৪] ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এবারের ফ্রেঞ্চ ওপেন নারী এককের শিরোপা জিতেছেন ইগা সুইয়াটেক। ফাইনালে যুক্তরাষ্ট্রের সুফিয়া কেনিনকে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে ক্লে কোর্টের মুকুট পড়েন ১৯ বছর বয়সি এই টেনিসার।

[৫] ১৯ বছরেই ইগার মধ্যে রয়েছে দারুন ঠান্ডা মাথার পেশাদারীত্ব মনোভাব। যা তার সাফল্যের মূল অস্ত্র। আর ইগার ফ্রেঞ্চ ওপেন জয়ে এই পেশাদারীত্ব মনোভাব অনেক বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন তার কোচ পিউতর সেইজপোতোস্কি।

[৬] কোচ পিউতর সেইজপোতোস্কি বলেন, ইগা একজন ঠান্ডা মাথার পেশাদার খেলোয়াড়। সে জানে কিভাবে পেশাদারীত্ব বজায় রাখতে হয়। ফ্রেঞ্চ ওপেন জয়ে সে অনেক আনন্দিত। তবে এত কিছুর পরও তার ব্যবহারে কোন পরিবর্তন আসেনি। তার মাথা এখনো অনেক ঠান্ডা রয়েছে।

[৭] ফ্রেঞ্চ ওপেন জেতাই ইগার জন্য যথেষ্ট নয়। তাই সামনের টুর্নামেন্টগুলোর জন্য আরো কঠোর পরিশ্রম করে ইগাকে প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন তার ২৮ বছর বয়সি এই কোচ।- দ্যা টাইমস্

  • সর্বশেষ