শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:২৯ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেলে শূণ্য মেঘনা, ব্যস্ত আড়ৎ ফাঁকা

মিজান লিটন: ইলিশ প্রজনন রক্ষায় পদ্মা-মেঘনায় সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। তাই চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী এখন জেল শূন্য। প্রায় ৯০ কিলোমিটার অভয়াশ্রম এলাকা এখন টাস্কফোর্সের নজরদারিতে।

[৩] মঙ্গলবার (১৩ অক্টেবর) দিনগত রাত ১১টা পর্যন্ত চাঁদপুর বড় স্টেশন মাছঘাট ছিলো ইলিশ আর ক্রেতা-বিক্রেতায় লোকারণ্য। এখন সেই ব্যস্ততম আড়ৎ একেবারেই ফাঁকা।

[৪] বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় গিয়ে দেখাগেছে পদ্মা-মেঘনা নদীতে কোন জেলে নেই। বিশাল নদী এলাকায় শুধুমাত্র নদী পার হওয়ার ট্রলার ও কিছু লাইটার জাহাজ চলছে।

[৫] এদিকে মঙ্গলবার দিনগত রাত ১২টার পর থেকেই চাঁদপুর সদর, মতলব উত্তর ও হাইমচর উপজেলায় মেঘনা নদীতে উপজেলা টাস্কফোর্স অভিযান অব্যাহত রেখেছে। দিন ও রাত আলাদা টিম নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার নেতৃত্বে নদীতে টহলে থাকবে।

 

[৬] শহরের যমুনা রোড টিলাবাড়ী এলাকার জেলে রশিদ ও সাব্বির জানান, মা ইলিশের অভিযানের কারণে আমরা গতকালকেই নৌকা ডাঙায় উঠিয়ে রেখেছি। আগামী ২২ দিন মাছ ধরা থেকে বিরত থাকবো।

[৭] চাঁদপুর মাছঘাটের ব্যবসায়ী শামছুল আলম জানান, গত ২ মাস আমরা প্রচুর পরিমাণে ইলিশ বিক্রি করেছি। এখন ইলিশ প্রজননের কারণে আমাদের মাছ ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বন্ধ রয়েছে। পুরো আড়তই ফাঁকা। এ সময় সকলেই অলস সময় পার করবে।

[৮] চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকি বলেন, ইলিশের নিরাপদ প্রজননের জন্য জেলা টাস্কফোর্স খবুই কঠোর অবস্থানে আছেন। কোন অবস্থাতেই কোন জেলেকে নদীতে নামতে দেয়া হবে না। আমাদের টাস্কফোর্সের টিম সার্বক্ষনিক নদীতে থাকবে। জেলেদের নিয়ন্ত্রণ করতে আমরা প্রয়োজনে র‌্যাবের সহযোগীতা নিব। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়