শিরোনাম
◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ◈ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত চার (ভিডিও)

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় আমন ধানের জমিতে মাজরা পোকা ও পাতা ঝলসানো রোগের আক্রমণ

আজিজুল ইসলাম: [২] উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানের ক্ষেতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। সেই সাথে রয়েছে ইদুরের ব্যাপক উপদ্রব ও ধানের পাতা ঝলসানো রোগ। এর ফলে চলতি মৌসুমে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা পুরন না হবার সম্ভাবনা দেখা দিয়েছে। চাষীরা আসন্ন ক্ষতির চিন্তায় বিচলিত হয়ে পড়েছে।

[৩] উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার এবার ১৬ হাজার ৮’ শ ৯০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর লক্ষ্যমাত্রা ছিলো ১৭ হাজার ২’শহেক্টর ।

[৪] চাষীরা জানান, উপজেলার বিল জলেশ্বর ,খয়রার বিল, সোনাকুড়, ছোটবিল, কাতলামারি বিল, রাখালগাছি, ছোটখুদড়ার বিলসহ বিভিন্ন এলাকায় ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। মাজরা পোকার ব্যাপক আক্রমণে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। বিভিন্ন কীটনাশক ব্যবহার করে পোকা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।ধানের ফলন নিয়ে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা।

[৫] বন্দবিলা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের হযরত খান, ইসমাইল শেখ জানান তাদের ধানের জমিতে মাজরার আক্রমণের ধানের ক্ষতি হচ্ছে। আমরা স্থানীয় সার-কীটনাশক বিক্রেতাদের পরামর্শে বিভিন্ন কোম্পানীর মারা দমনকারি কীটনাশক ব্যভার করে পোকা দমনের চেষ্টা করছেন।

[৬] মউপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন বলেন, বিভিন্ন এলাকায় চাষীদের আমন ধানের ক্ষেতে বিএলডি ও মাজরা পোকার আক্রমণ হয়েছে ঠিকই কিন্তু এটা খুব একটা ক্ষতি করতে পারবে না। আমাদের সকল উপ-কৃষি কর্মকর্তারা মাঠে চাষীদের কাছে যাচ্ছেন এবং পরামর্শ দিচ্ছেন। খুব দ্রুতই ধান ক্ষেতের মাজরা পোকার আক্রমন নিয়ন্ত্রণ সম্ভব হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ