শিরোনাম
◈ পশুর হা‌ট নি‌য়ে বিএনপি-জামায়াত প্রতি‌যো‌গিতা, দর্শকের ভূ‌মিকায় এন‌সি‌পি ◈ লা লিগায় লড়াই ক‌রে জিত‌লো বার্সেলোনা ◈ রাজনীতিতে ফিরে এলে আবারও আওয়ামী লীগের হয়েই মাঠে নামবেন, জানালেন সাকিব আল হাসান ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ১৬ বছর পর বিশ্বকাপ ফুটবলে ◈ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে জড়ালেন সাবেক বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা ◈ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন ◈ বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে ◈ ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিবছর প্রায় ১৮ হাজার নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হন

দেবদুলাল মুন্না:[২] এ তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার । স্তন ক্যান্সার সচেতনতা দিবস বৃহস্পতিবার (১৫ অক্টোবর)। বাংলাদেশে দিন দিন বাড়ছে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা। এ ব্যাধির শিকার হয়ে প্রতিবছর প্রাণ হারাচ্ছেন হাজারো নারী। সাধারণত চিকিৎসকের কাছে যেতে অনীহা, নিজের ও পরিবারের অবহেলার কারণেই এর প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

[৩] চিকিৎসকরা বলছেন, ৯০ শতাংশ ক্ষেত্রেই সচেতনতা ও সময়মতো চিকিৎসা বাঁচিয়ে তুলতে পারে রোগীকে এবং দিতে পারে সুস্থ-স্বাভাবিক জীবন। এমন প্রেক্ষাপটে বুধবার সারাদেশে পালন করা হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বজুড়ে ১৫ লক্ষাধিক নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন এবং প্রতি লাখে ১৫ জন মারা যান। বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে (ক্যান্সার রেজিস্ট্রি) স্তন ক্যান্সারে আক্রান্ত নারীর সংখ্যা রেকর্ড করা হয় না। তবে স্তন ক্যান্সার চিকিৎসা এবং এ বিষয়ে সচেতনতার কাজে সম্পৃক্ত চিকিৎসকরা বলছেন, প্রতিবছর প্রায় ১৮ হাজার নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। আর মৃত্যুমুখে পতিত হচ্ছেন ৮ হাজারের বেশি নারী। নারীরা অতিরিক্ত ঝুঁকিতে থাকলেও, পুরুষরাও স্তন ক্যান্সারের ঝুঁকিমুক্ত নন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়