শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন ◈ সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা ◈ মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী ◈ নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলের বিমানবাহিনী সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে: দাবি ইরানের

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রভাষ আমিন: নিজের কাজই রশীদ হায়দারকে বাঁচিয়ে রাখবে চিরদিন

প্রভাষ আমিন: তার অনেক কাজ আছে, পুরস্কারও কিছু কম পাননি। কিন্তু আমার কাছে তিনি চির প্রণম্য মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণার জন্য। এখন তো দেশে অনেক মুক্তিযুদ্ধ গবেষক। কিন্তু রশীদ হায়দার বিরুদ্ধ স্রোতে সাঁতার কাটা মানুষ। গবেষক রশীদ হায়দারের সাথে আমার পরিচয় আশির দশকে। ভিক্টোরিয়া কলেজের বন্ধু লিটনের বাসা থেকে ‘বীরের এ রক্ত স্রোত’ নামে রশীদ হায়দারের একটি বই এনেছিলাম। বইটি এমনভাবে টেনেছিল, ফেরত দেয়া হয়নি আর। সম্ভবত বইটি এখনো আমার সংগ্রহে আছে। বইয়ের নামটি স্মৃতি থেকে লিখেছি। স্মৃতি যদি প্রতারণা না করে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে লেখা হয়েছিল বইটি, প্রকাশ করেছিল বাংলা একাডেমি। তারপর তার আরো অনেক গবেষণা ও লেখালেখির সাথে পরিচয়

হয়েছে। তাতে মুগ্ধতা বেড়েছে। তার সৌম্য ব্যক্তিত্বও মানুষকে মুগ্ধ করে রাখতো। তিনি চলে গেলেন। কিন্তু তার কাজ তাকে বাঁচিয়ে রাখবে চিরদিন। তার সাথে যে বইয়ের সূত্রে পরিচয়, সে বইটি তো আমার কাছে থাকলোই। অন্যলোকে ভালো থাকুন রশীদ হায়দার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়