শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজী ওয়াসিমুল হক: বিপুল সংখ্যক বিয়ে কেবল নিজ মা আর শাশুড়ির অযাচিত হস্তক্ষেপের কারণে ভেঙে যায়

কাজী ওয়াসিমুল হক: বিয়ের পর মেয়েদের থেকে সাবধান, বিশেষ করে নিজ আর জীবন সঙ্গীর পরিবারের মেয়েদের হতে, বিয়ের আগে যাদের আপনি এতো এতো বিশ্বাস আর ভরসা করতেন, দেখবেন বিয়ের পর তারাই আপনার সংসার ভাঙার কারণ হয়ে দাঁড়িয়েছে! জ্বী, বাংলাদেশে বিপুল সংখ্যক বিয়ে কেবল নিজ মা আর শাশুড়ির অযাচিত হস্তক্ষেপের কারণে ভেঙে যায়, বাংলাদেশি মেয়েরা সতীনে যেমন জ্বলে, পুত্রবধূতেও জ্বলে। কেন জ্বলে তার কোনো ব্যাখ্যা নেই। কোনো কারণ লাগে না, নিজ শক্তিতেই জ্বলে উঠে! তো আবিইয়াত্তা এবং মাতৃভক্ত যে সব পোলাপান, এই পর্যন্ত পড়ে শকড হয়েছেন এবং আমাকে কষে গালাগাল দেওয়ার জন্য কী-বোর্ড বাগিয়ে রেডি হচ্ছেন, থামেন ভাই।

আগে বিয়েটা সেরে নিন। আপনার এবং আপনার বেটার (বা ওয়ার্স) হাফের পরিবারের মেয়েদের কারণে যদি একেবারেই কোনো সমস্যা বা জটিলতা অনুভব না করেন, তখন না হয় এসে এই পোস্টে একটা গুতা দিয়ে যাবেন, ওকে। কী রকম সমস্যা করে? কোনো সিলেবাস নেই ভাই, একই রকম জিনিস কিনে দিতে দাবি করা থেকে শুরু করে, বিবাহিত সন্তানকে দরজা খোলা রেখে ঘুমাতে বাধ্য করা অ্যান্ড এভরিথিং ইন বিটউইন টাইপ অত্যাচার। তো এই পোস্টের কারণে কী সমাজ পরিবর্তন হবে। মাথা খারাপ, ‘মা ডাকের হাম্বাধ্বনী’ কোথায় শোনা যায় বলে রবীন্দ্রনাথ বলে গিয়েছেন যেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়