শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই স্টেশনেই ফিরলেন রানু মন্ডল!

ডেস্ক রিপোর্ট : রানু মারিয়া মন্ডল। ইন্টারনেটে ভাইরাল হয়ে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন। কিন্তু ভাগ্য বিড়ম্বনায় বৃত্ত ঘুরে আগের অবস্থানে ফিরে এসেছেন এই ইন্টারনেট সেনসেশন।

এই সময় ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবারো রানাঘাট স্টেশনে ফিরে গেছেন তিনি। পুরোনো দিনের মতোই দু’বেলা পেট ভরে খাবার খেতে হিমশিম খাচ্ছেন রানু মন্ডল। বলতে গেলে, অনাহারেই দিন কাটছে তার। আগের মতোই পথচারীতের দানে তার পেট ভরছে। এখনো প্রতিবেশীদের সাহায্য নিয়ে চলতে হচ্ছে তাকে।

পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন চত্বরে ছিল রানু মন্ডলের বাস। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নাগমা’ গান গেয়ে রাতারাতি সামাজিক যোগযোগমাধ্যমে আলোচিত হন তিনি। সেখান থেকে সুযোগ পান বলিউডে। সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধায়নে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ সিনেমার ‘তেরি মেরি কাহানি’ গানে কণ্ঠ দেন তিনি। এরপর শুধু ভালোই কাটছিল তার সময়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দেখলেই বোঝা যেত, গ্ল্যামার জগতের চাকচিক্যের ছোঁয়া লেগেছে।

কিন্তু তারপর শুধুই সমালোচনা। ভক্তদের সঙ্গে বাজে আচরণের কারণে বিতর্কে জড়িয়েছেন। মেকআপ ও ঝলমলে পোশাক পরে ট্রলের শিকার হয়েছেন রানু মন্ডল।

উৎসঃ risingbd

  • সর্বশেষ
  • জনপ্রিয়