শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৫:১১ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গামাটিতে টহলে হামলায় সেনা সদস্য গুলিবিদ্ধ, পাল্টা জবাবে ২ সন্ত্রাসী নিহত

রাঙামাটি প্রতিনিধি :[২] নানিয়ারচর উপজেলায় সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এর পরই পাল্টা-গুলিতে হামলাকারীদের দুজন নিহত হয়েছে।

[৩] মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের রউফ টিলায় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির।

[৪] নিহত দুজনকেই পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।

[৫] তবে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, এ রকম কোনো ঘটনার খবর আমাদের জানা নেই।

[৬] ঘটনা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী আরও জানিয়েছে, আজ বিকেলে উপজেলার রউফ টিলায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালাতে যান রাঙামাটি সদর জোনের ২০ বীরের সেনা সদস্যরা।

[৭] এ সময় পাশের আরেকটি অবস্থান থেকে সেনা টহলের ওপর গুলি করা হলে সৈনিক শাহাবুদ্দিন (২৮) গুলিবিদ্ধ হন। সেনাবাহিনীও পাল্টা গুলি করলে হামলাকারীদের মধ্যে দুজন নিহত হন।

[৮] আহত সেনা সদস্য শাহাবুদ্দিনকে প্রথমে রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। পরে সেখান থেকে তাঁকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে আনা হয়েছে। সম্পাদনা: মুরাদ হাসান, সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়