শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৪:২৮ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫৩ সিসিটিভির ফুটেজ দেখে সাত ডাকাতকে আটক করলো পুলিশ

সুজন কৈরী: [২] পুরান ঢাকার কোতোয়ালী এলাকা থেকে ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- সুলতান মাহমুদ (৩৯),  মামুন আল হাসান (৩১), মো. খাইরুল ইসলাম (৪০), মো. তুষার ইমরান (২৮), আরিফুল হাসান ফায়সাল (৩০), মো. নাহিন পারভেজ (২৮) ও সালাউদ্দিন আহমেদ তন্ময় (৩৬)। তাদের কাছ থেকে ডাকাতি করা ৫ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

[৩] মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতায়ালী থানা পুলিশ।

[৪] কোতয়ালী থানা পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর ওয়াইজঘাট এলাকা থেকে একজন ব্যক্তির কাছ থেকে দুর্বৃত্তরা টাকা ছিনিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় ১৮ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় মামলা হয়।

[৫] মামলার তদন্তকালে বাদামতলী, গুলশান আরা সিটি, বিক্রমপুর গার্ডেন সিটি, ইসলামপুরস্থ বিভিন্ন মার্কেট, বাবুবাজার, নয়াবাজার, কেরানীগঞ্জের কালিগঞ্জসহ আলম টাওয়ার এলাকার মোট ১৫৩টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে পুলিশ। সেই সঙ্গে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সনাক্ত করা হয় অভিযুক্তদের। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই ৭ জনকে আটক করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়