শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০২:৩৩ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোলিং এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে: সালাহউদ্দিন আহমেদ

শিমুল মাহমুদ: [২] মঙ্গলবার গণসংযোগ শেষে পথসভায় ঢাকা-৫ আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা জানতে পেরেছি আওয়ামী সন্ত্রাসী বাহিনী ঘরে ঘরে গিয়ে আমাদের পোলিং এজেন্টদের হুমকি দিচ্ছে। তাদের বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টায় লিপ্ত আছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের নেতাকর্মীদের যদি কিছু হয় এ ডেমরা বিশ্বরোডসহ সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে।

[৩] আগামী ১৭ অক্টোবর পোলিং এজেন্ট যেন কেন্দ্র থেকে বের করে না দেয় এবং সুষ্ঠু ভোট হয় সেজন্য প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বিএনপির এ প্রার্থী। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১৭ অক্টোবর আলল্লার সৃষ্টি নেয়ামত ধানের শীষে ভোট দেবেন। যে নেয়ামত খেয়ে আমরা বেঁচে থাকি।

[৪] ডেমরা নড়াইবাগ-মিরাপাড়া মসজিদ থেকে বিকেল ৩টায় শুরু হওয়া গণসংযোগকালে সালাহউদ্দিন আহমেদের সমর্থকরা ‘ধর্ষণের বিচার চাই, ধানের শীষে ভোট চাই’, ‘ধর্ষকের ফাঁসি চাই, ধানের শীষে ভোট চাই’, সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলেন। পরে ডেমরা বাজার হয়ে স্টাফ কোয়ার্টার হোসেন মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে গণসংযোগ শেষ করেন বিএনপি প্রার্থী। সম্পাদনা : ইসমাঈল ইমু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়