শিরোনাম
◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ না যাওয়ায় হতাশ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: [২] যখন বাংলাদেশে চলছে তিন দলীয় বিসিবি প্রেসিডেন্টস টুর্নামেন্ট ঠিক তখনই বাংলাদেশ টিমের শ্রীলঙ্কা সফর করার কথা ছিল। মাঠে গড়ানোর কথা ছিল শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজ।

[৩] কিন্তু করোনাকালীন কোয়ারেন্টিনের শর্ত নিয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পৌঁছাতে পারেনি সমঝোতায়। শেষ পর্যন্ত বিসিবি স্থগিত করে দেয় সফরটি। দারুণ প্রস্তুতির পরও খেলতে না পারায় হতাশার কথা জানিয়েছেন লঙ্কান জাতীয় দলের কোচ মিকি আর্থার।

[৪] পাশাপাশি তিনি জানিয়েছেন তার দল খুব শিগগিরই দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে।

[৫] সোমবার আর্থার জানালেন, চার মাসের কঠোর পরিশ্রম বিফলে যাওয়ায় হতাশ পুরো দল। এর আগে পাকিস্তান দলকে কোচিং করানো আর্থার বলেন, আমাদের ক্রিকেটাররা সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। কোভিড বিরতির পর সেরা এবং সবচেয়ে প্রস্তুত দল হওয়ার লক্ষ্য তাদের দিয়েছিলাম।

[৬] ছেলেরা বীরত্ব ও অসাধারণ পেশাদারিত্ব দেখিয়েছে। কিন্তু আসন্ন কোনো লক্ষ্য ছাড়া অনুশীলন করা খুবই কঠিন। আমরা প্রস্তুত, কিন্তু এই মুহূর্তে আমরা সেরা অবস্থায় থাকলেও খেলতে পারছি না।

[৭] এদিকে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লক্ষ্য নিয়ে আর্থার বলেন, আমরা দেশে ক্রিকেট ফেরাতে চাই এবং অন্যথায় আমাদের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করে সব বন্ধ রাখতে হবে। আমি বেশ ইতিবাচক। আমি আশাবাদী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা এবং এরপর ইংল্যান্ড সিরিজ দিয়ে ২০২১ সালে ব্যস্ত সূচি শুরু করবো। -দ্যা লঙ্কান টাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়