শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার কালিগঞ্জে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার-১

আসাদুজ্জামান: [২] সাতক্ষীরার কালিগঞ্জে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নির্মাণ শ্রমিক মাহাফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কুলিয়া দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই স্কুল ছাত্রীর বাবা গতকাল রাতে কালিগঞ্জ থানায় মাহাফিজুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

[৩] ধর্ষক মাহাফিজুল ইসলাম উপজেলার কুলিয়া দুর্গাপুর গ্রামের মৃত মেনা মোল্যার ছেলে।

[৪] কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন জানান, নির্মাণ শ্রমিক মাহাফিজুলের খালার বাড়ি কালিগঞ্জের বসন্তপুর গ্রামে। খালার বাড়িতে মাঝে মাঝে বেড়াতে যাওয়ার সুবাদে মাহাফিজুলের কু-নজর পড়ে ওই স্কুল ছাত্রীর ওপর। গতকাল সকালে খালার বাড়ির পাশে একটি বাগানে ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে তাকে ধর্ষণ করে মাহাফিজুল।

[৫] এ সময় ওই স্কুল ছাত্রীর আত্নচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। এরপর রাতেই ওই স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে মাহাফিজুলকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। আজ সকালে পুলিশ ধর্ষক মাহাফিজুলের কুলিয়া দুর্গাপুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

[৬] ওসি আরো জানান, ধর্ষিতা স্কুল ছাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে মেডিক্যাল টেস্ট করানোর জন্য ভর্তি করা হয়েছে। একই সাথে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দী রেকর্ড করার প্রক্রিয়া চলছে এবং আসামি মাহাফিজুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়