শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরের কাশবন থেকে ২১ কিশোর-কিশোরী আটক

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরের আশপাশের কাশবন ও টং দোকানে অভিযান চালিয়ে ২১ কিশোর-কিশোরীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৫ কিশোরকে ৯ হাজার ৪৩৯ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপাসিয়ার ইউএনও ইসমত আরা।

ইউএনও জানান, ধর্ষণ ও যৌন হয়রানি রোধে কাপাসিয়ার বিনোদনকেন্দ্র ও হোটেল-মোটেলে অভিযান চালানো হচ্ছে। উপজেলা শহরে কয়েকটি দোকান ও কাশবন থেকে আপত্তিকর অবস্থায় ছবি তোলার সময় ১৫ জন কিশোর ও ৬ জন কিশোরীকে আটক করা হয়।

তিনি আরো জানান, ওই কিশোরদের ৯ হাজার ৪৩৯ টাকা জরিমানা ও কিশোরীদের সতর্ক করে মুচলেকা নিয়ে অভিভাকদের কাছে হস্তান্তর করা হয়। সবার বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ