শিরোনাম
◈ অনার্স পড়ুয়াদের বৃত্তি দিচ্ছে সরকার, আবেদন যেভাবে করবেন ◈ পেনশনের অর্থ কখন পাওয়া যাবে? আস্থার সংকটে পেনশন স্কিম, প্রবাসীদের সাড়া নেই ◈ এপ্রিল মা‌সে সরকার ট্রেজারি বিলের মাধ্যমে ৪৬ হাজার কোটি টাকা নিয়েছে ◈ কেইনের হ্যাটট্রিক, শেষ ম‌্যা‌চে বায়ার্ন মিউনিখের গোল উৎসব কোল‌নের বিরু‌দ্ধে ◈ ঈদুল আজহা কবে, আনুষ্ঠানিকভাবে সবার আগে ঘোষণা দিল তিউনিসিয়া ও তুরস্ক ◈ ভারতের রাজস্থানে রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ চেলসিকে হারিয়ে এফএ কাপ  জিতলো ম্যানচেস্টার সি‌টি ◈ ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আশার আলো, খেলা দেখা যেতে পারে ডিজিটাল মাধ্যমে ◈ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় ইউরোপের দেশগুলো ◈ আজ টানা ১৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিগ বসে হিনা খানের ২ সপ্তাহের পারিশ্রমিক ৭২ লাখ রুপি!

বিনোদন ডেস্ক: রিয়েলিটি শো ‘বিগ বস ১১’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানার আপ হয়েছেন হিনা খান। সম্প্রতি শুরু হয়েছে বিগ বস ১৪ এর সিজন। হিনা ছাড়াও এ শো-তে বেশকিছু নতুন মুখও রয়েছে।

নিউজ ১৮ এর খবরে বলা হয়, বিগ বস ১৪-তে সিনিয়র হিসেবে এসেছেন হিনা খান, গহর খান, সিদ্ধার্থ শুক্লা৷ আর এতে অংশগ্রহণ করলে কত পারিশ্রমিক নিচ্ছেন এ নিয়ে চরছে জোর আলোচনা। জানা গেছে, বিগ বসের ঘরের অন্য খরচের সঙ্গে হিনা খানের ২ সপ্তাহের পারিশ্রমিক ৭২ লাখ রুপি। তবে এই বিষয় নিয়ে চ্যানেলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

বিগ বসের ঘরে হিনা খান, সিদ্ধার্থ শুক্লা ও গহর খানের মত সিনিয়রদের একটি বিশেষ শক্তি রয়েছে৷ একদিকে গহর খান রান্না ঘরের দায়িত্বে, অন্যদিকে বেড রুমের দায়িত্বে আছেন তিনি৷ এ ছাড়া হিনা খান বিগ বসের ঘরে প্রতিযোগীদের যে বিলাসবহুল জিনিসপত্র ব্যবহার করেন তার দায়িত্বে আছেন৷

জনপ্রিয় টিভি চ্যানেল স্টার প্লাস এর সিরিয়াল ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়'র প্রথম সিজনে মুখ্য ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। এরপর কাসোটি জিন্দেগীকি সিরিয়াল এর কমলিকা চরিত্রে অভিনয় করেন। মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়