শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়েমেনে ৪০ লাখের বেশি মানুষ বাস্তুহারা

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে বাস্তুহারা মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।দেশটিতে বর্তমানে ৪০ লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়ে মারাত্মক মানবিক সংকটে আছে।

সম্প্রতি হুতি বিদ্রোহীদের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর।

হুতিদের মানবিকবিষয়ক শাখা সুপ্রিম কাউন্সিল ফর দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড কোর্ডিনেশন অব হিউম্যান অ্যাফেয়ার্স এই প্রতিবেদনটি প্রকাশ করেছে।

এতে বলা হয়, ইয়েমেনে বাস্তুহারা পরিবারের সংখ্যা ছয় লাখ ৬ হাজার ছাড়িয়ে গেছে।

আগস্ট পর্যন্ত দেশটিতে বাস্তুহারা মানুষের সংখ্যা ৪১ লাখ। দেশজুড়ে দীর্ঘ সংঘাতের কারণে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হুতি আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আবদুসসালাম বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে আগ্রাসন চালানোর ক্ষেত্রে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে তোয়াক্কা তো করছেই না বরং তারা ইসলামপূর্ব যুগের আরব মূল্যবোধগুলোকেও মেনে চলছে না।

গত ছয় বছর ধরে ইয়েমেনে রক্তক্ষয়ী যুদ্ধ করে আসছে ক্ষমতাসীন সরকার ও হুতিবাহিনীর সদস্যরা।

এর ফলে দেশটির ৮০ শতাংশ মানুষ চরম বিপদে পড়েছে। এখন পর্যন্ত বিভিন্ন সংঘাতে এক লাখ ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।যুগান্তর

 

  • সর্বশেষ