শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন: প্রিয় প্রধানমন্ত্রী সমীপে

কামরুল হাসান মামুন: ‘১০ হাজার টাকা নিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আসো, আমাকে বাঁচাও’ বলে পরিবারের সদস্যের কাছে আকুতি জানিয়েছিলেন । কিন্তু টাকা এনেও রায়হানকে বাঁচাতে পারেননি স্বজনরা। এই মৃত্যুপুরীতে একটি তরতাজা মানুষের প্রাণ এত সস্তা?
প্রিয় প্রধানমন্ত্রী, আপনি না বলেন স্বজন হারানোর কষ্ট বুঝেন? এত এত মানুষ যারা গুম খুন হত্যার শিকার হচ্ছে তাদের স্বজনদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করুন। এরাও মানুষ! এদেরও স্বজন আছে।
দেশের জনগণকে বিশ্বাস করে একটা নির্ভেজাল নির্বাচন দেন। তাতে ক্ষমতায় আপনারই আসার কথা কারণ বিরোধীদল প্রায় নিশ্চিহ্ন। তাতে অন্তত আমলা, পুলিশ, আর্মি আর বিদেশের উপর নির্ভর করতে হতো না। এই নির্ভরশীলতা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। জনগণের উপর নির্ভর করলে দেশটা অন্যরকম হতো।
আমি ক্লাসে পার্কোলেশন পড়াই এবং গবেষণা করি। এই মুহূর্তে এর উপর একটি গবেষণা পেপার লিখছি। আমি জানি। এই কষ্টের পরিমান একটি থ্রেশহোল্ড পার হলে বিস্ফোরণ ঘটে যাবে। ছাইয়ের নিচে কিন্তু আগুন জমছে। টের পাচ্ছেন না হয়ত। ফেসবুক থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়